শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

হাজীগঞ্জ’কে আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিত চাই

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

হাজীগঞ্জ পৌরসভাকে দেশের মধ্যে অন্যতম একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরবাসির সহযোগিতা চেয়েছেন হাজীগঞ্জ পৌরসভার দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

মঙ্গলবার সকালে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমি চাই হাজীগঞ্জ পৌরসভা হবে এমন একটি পৌরসভা যেখানে থাকবে জবাবদিহিতা, স্বচ্ছতা। এ পৌরসভায় যেনো কোন লোক এসে ফেরত না যায়, সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে । জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এজন্য আমি ও আমার পরিবার বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেখানে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ আমার নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে সব সময় আছি। তাদের জন্য আমার দরজা সবসময় উম্মুক্ত থাকবে। আমি আপনাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করতে যাচ্ছি। শিঘ্রই হাজীগঞ্জ প্রেসক্লাবের বসার জন্য স্থায়ী ব্যবস্থা করছি ইনশাআল্লাহ।

সৌজন্য স্বাক্ষাতকালে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও ন্যাশনাল কম্পিউটারের স্বত্ত্বাধীকারী জহিরুল ইসলাম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাবেক সভাপতি মো. খালেকুজ্জামান শামীম, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, যুগ্ম সম্পাদক ইমাম হোসাইন হিরা, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মঞ্জুর আলম, আইটি বিষয়ক সম্পাদক সুজন দাস, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন শামীম, কবির আহমেদ ও মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য পপুলার বিডি নিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবিবউল্যাহ, রেজাউল করিম নয়ন, হুমায়ুন কবির, আবু বকর ছিদ্দিক সুমন, জসিমউদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সংবাদকর্মী এম আলী মুজিব, মজিবুর রহমান রনি, মহিবুল হাসান রিপন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ