শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

হাজীগঞ্জে ২ হাজার জনকে আসামি করে ৩ টি মামলা দায়ের

মো: দিদার হোসাইন / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। একটি মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জনকে এবং আরেকটিতে অজ্ঞাত প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ ঘটনায় কোনও ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা করতে চান, তাহলে আমরা তা গ্রহণ করবো। আটক সাত জনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার জন নিহত হন বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সম্পদের ওপর আঘাত এসেছে, মানুষের জীবনের ওপর আঘাত এসেছে। এ অবস্থায় পরিস্থিতির আলোকে যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তারা আত্মরক্ষায় এবং জানমালের নিরাপত্তায় ফায়ারিং করেছে। মোট চার জন নিহত হয়েছেন। সাত জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৯ পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পূজা শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এদিকে, সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন- হাজীগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যু : ডিআইজি আনোয়ার


এই ক্যাটাগরির আরো সংবাদ