শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

বিশেষ প্রতিনিধি / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে কয়েকদিনে গুজব আতঙ্ক আর অনাকাঙ্খিত ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার ভোর থেকে উপজেলা প্রশাসনের জারিকৃত আদেশটি প্রত্যাহার করে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত বুধবার রাতের ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে তদন্ত কাজ চলমান রয়েছে।

জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের জারিকৃত ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নতুন করে সংঘাত এড়াতে এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে জেলা প্রসাসকের গঠিত কমিটি ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গঠিত পৃথক তদন্ত কমিটির সংশ্লিষ্টরা ঘটনার প্রত্যক্ষদর্শী, স্বাক্ষীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছেন। কমিটি দল ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করাসহ সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত ও মৌখিক তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারকে প্রধান করা হয়েছে। এ কমিটির অন্যরা হলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাজীগঞ্জ, জেলা ইসলামী ফাউন্ডেশনের ডিডি (উপ-পরিচালক)। কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ।

পুলিশের তদন্ত কমিটি ৩ সদস্যের প্রধান হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন। এ কমিটির অন্যরা হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়। এই কমিটিও ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ