শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

হাজীগঞ্জে ১হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাছের আড়ত এলাকায় কোস্টগার্ড ঢাকা জোন অভিযান চালিয়ে ১ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে। 

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর পশ্চিম-দক্ষিণ ধেররা এবং হাজীগঞ্জ মাছের আড়ত এলাকায় চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

স্টেশন কমান্ডার রুহান জানান, ৪৮টি ককসিটে প্রায় ১ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ চিংড়ি ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ