শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় অর্থদণ্ড

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

সরকার ঘোষিত চলমান লকডাইনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয় সরকার আর তার তদারকি করতেই মাঠে নামে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় মাস্ক না পরার অপরাধে ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অর্থে জরিমানা করা হয়।

বুধবার (৫ মে)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান ও পথচারিদের মাঝে পরিচালিত হয় ভ্রম্যমাণ আদালত। এ সময় অনেক ক্রেতা বিক্রেতা কে মাস্ক ছাড়া ক্রয় বিক্রয় করতে দেখা যায়। এদের সবাইকে এ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ১৬ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার এসআই মো.হারুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলার সিএ ফয়সাল মুন্সি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, করোনা মহামারি সংক্রমন রোধে সরকারী নির্দেশ বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ