শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

হাজীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ২টি বসতঘর পুড়ে ছাই

মোসাদ্দেক হোসেন / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

১৬ মে সোমবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মান্নান কোম্পানির নতুন মিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দুইটি বসতঘর, ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র ও তৈজসপত্রসহ সবকিছু পুড়ে ভস্মিভুত হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের মান্নান কোম্পানির নতুন মিয়া বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইউছুফ আলী ও সর্দার বাড়ির মৃত মোতাহের হোসেনের ছেলে খন্দকার হারুন অর রশিদ।

খবর পেয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার ঘোষণা দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ