শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে সামাজিক সংগঠন প্রচেষ্টার মাস্ক বিতরণ

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক সংগঠন প্রচেষ্টার উদ্যোগে বাজারে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে মাস্ক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আল লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ।

সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মজুমদারের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভপতি মো. তোফায়েল আহম্মেদ, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মো. শাকিল সুমন, সদস্য ডেভিড প্রমূখ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন অলি-গলিতে ১৫’শ মাস্ক বিতরণ করে সংগঠনটি।

এর পূর্বে রবিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে হাজীগঞ্জ পৌরভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনকে ৫০টি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদকে ৫০টি এবং সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতারকে ৫০টি মাস্ক প্রদান করা হয়।

করোনাকালিন সময়ে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দুঃস্থ, অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার।


এই ক্যাটাগরির আরো সংবাদ