শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

হাজীগঞ্জে মায়ের কোলে ফিরল লাখ টাকায় বিক্রি হওয়া মিনা

নিজস্ব প্রতিবেদক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২

ঋণ পরিশোধ ও চিকিৎসার খরচ মেটাতে বিক্রি করা শিশু জোবায়েরা আক্তার মিনাকে অবশেষে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ। বুধবার (২৩ মার্চ) দুপুরে মা-বাবার কোলে শিশুটিকে তুলে দেওয়া হয়।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ির বশির মজুমদার ও আছমা আক্তার দম্পতির শিশুসন্তান মিনা। তারা ঋণ ও চিকিৎসার খরচ মেটাতে ১৩ মাস বয়সী সন্তানকে ঢাকার এক দম্পতির কাছে বিক্রি করে দেয়। পরে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ ও উপজেলা প্রশাসন।

এদিকে বুধবার (২৩ মার্চ) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবাইর সৈয়দের প্রচেষ্টায় ৪৮ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে তার মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষ থেকে শিশুটির পরিবারকে নগদ ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম বলেন, ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে ডিএমপি পুলিশের সহায়তায় রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেওয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের কাজের বুয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

মা আছমা বেগম বলেন, আল্লাহর মেহেরবানীতে মিনাকে ফিরে পেয়েছি। এখন আমি অনেক খুশি।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় মিনার বাবা বশির মজুমদারের একটি পা ভেঙে যায়। পরে রড লাগানো হয়। টাকার অভাবে সেই রড খুলতে পারছেন না তিনি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে তার আরও ৫ লাখ টাকা ঋণ আছে। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে এক বছর বয়সী কন্যাশিশুকে সোমবার বিক্রি করে দেন বাবা-মা।


এই ক্যাটাগরির আরো সংবাদ