শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মো: দিদার হোসাইন হৃদয়, চাঁদপুর / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ভাসুর গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল ও আপত্তিকর কাজে জড়ানোর অপবাদ দেওয়ায় সুবর্ণা (১৯) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা হাজীগঞ্জ পৌর এলাকার বদরপুর গ্রামের কাতার প্রবাসী শরীফ উল্যাহর স্ত্রী।

নিহত সুবর্ণার বাবা ঝন্টু তালুকদার যুগান্তরকে অভিযোগ করে বলেন, আমার মেয়ে সুবর্ণাকে আড়াই বছর আগে বদরপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে শরীরের সঙ্গে বিবাহ দিই। কিছু দিন যাওয়ার পর আমার মেয়ের জামাই প্রবাসে চলে যান। সেই থেকে তার ভাসুর আবু তাহের মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। শুধু তাই নয়, সে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে।

ঝন্টু তালুকদার আরও জানান, তারা সোমবার আমার স্ত্রীকে খবর দিয়ে ডেকে নিয়ে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়। ওই দিন রাতেই তারা (আমার মেয়ের শাশুড়ি পেয়ারা বেগম) আমার বাড়ি এসে মেয়ের বিরুদ্ধে উল্টো মিথ্যা অপবাদ দিয়ে শাসিয়ে যায়। এ নিয়ে সুবর্ণার মন খারাপ হয়ে যায়।

বুধবার সকালে আমরা ঘরের একটি কক্ষে বসে কথা বলছিলাম। তার ফাঁকে মেয়ে অন্য রুমে গিয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে রুমে গিয়ে দেখি মেয়ের লাশ ঝুলছে। আমি আমার মেয়ের মৃত্যুর জন্য তার ভাসুর তাহেরকে দায়ী করছি। আমি তার ফাঁসি চাই।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে ঘটনাস্থল বা থানায় স্বামীর পক্ষের কাউকে পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ