শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ভিজিডির চাল বিতরণ অব্যাহত

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় সবক’টি ইউনিয়নে প্রায় ১৫০০ কার্ডধারীদের মাঝে ভিজিডির  ৩০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের ১০৮ জন ভিজিডির কার্ডধারীর মাঝে ৩০ কেজি বস্তার চাল বিতরণ করা হয়। একই দিন উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের ১৩৮ জন হতদরিদ্র কার্ডধারীর মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও, ২নং বাকিলা, ৩নং ও ৪ নং কালঁচো,  ৫নং সদর, ৬নং বড়কূল পূর্ব, ৯নং ও ১০ গন্ধর্ব্যপুর উত্তর দক্ষিন, ১১নং হাটিলা এবং ১২ নং দ্বাদশগ্রাম গ্রাম ইউনিয়নে ইতিপূর্বে প্রায় ১৫ শ ভিজিডির কার্ডধারীর মাঝে ৩০ কেজি ওজনের চালের বস্তা বিতরণ করা হয়েছে।

তবে দুই একটি ইউনিয়ন চাল উত্তলন করলেও বিতরণ চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে।

এবার চলমান লকডাউনের ফলে ঈদের পূর্বে সরকার ভিজিডির কার্ডধারীদের মাঝে ৩০ কেজি ওজনের চাল বিতরণ অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বড়কূল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী বলেন, এবারের ভিজিডির ৩০ কেজি বস্তায় সঠিক ওজনে কার্ডধারীরা চাল পেয়েছে। আমরা ঈদের পূর্বেই চাল উত্তলন করে তা বিতরণ করে দিয়েছি চলমান লকডাউন এর কারনে। সামনে নতুন করে ত্রাণের চাল বিতরণ হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,  ইতিমধ্যে সকল চেয়ারম্যান ভিজিডির চাল উত্তোলন করে বিতরণ প্রায় শেষ করেছে। করোনা মহামারিতে সরকার এদের পাশাপাশি হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরনে উদ্যোগ গ্রহন করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ