শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

হাজীগঞ্জে ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের ২য় দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়িরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ বাজারের হর্কাস মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হাজীগঞ্জ পশ্চিম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাজার লক্ষ্মী নারায়ন জিউড় আখড়া প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সরকার ঘোষিত ২য় দফায় লকডাউনে দোকান বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে ব্যবসায়ীরা। দোকান খুলতে দেওয়ার দাবিতে হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেট, নূর আহম্মেদ প্লাজার ব্যবসায়ীসহ প্রায় ২ সহস্রাধিক ব্যবসায়ী বিক্ষোভে যোগ দেয়।

শ্লোগানের মাধ্যমে ব্যবসায়ীরা বলেন, স্বাস্থ্যবিধি মানবো, দোকান পাট খুলবো, লকডাউন মানি না ।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার হর্কাস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিলন মজুমদার এবং সাধারণ সম্পাদক সোহেল হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ