শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ সেপ্টেম্বর) উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের ছৈয়াল বাড়ির মনোয়ার হোসেনের ছোট মেয়ে খাদিজা আক্তার নামের আড়াই বছরের শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। একই দিন দুপুরে মতলব দক্ষিণের বাটরা গ্রামের আনোয়ার হোসেনের দুই বছরের শিশু মাইশা হাজীগঞ্জের কাপাইকাপ গ্রামে খালার বাড়ি বেড়েতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

এ দিন উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন ৯নং ওয়ার্ড মোল্লাডহর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত আনোয়ার মিয়ার স্ত্রী শিরিন বেগম (৫০) পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

নিহত শিরিন বেগমের ছেলের স্ত্রী মেহের বেগম জানান, আমার শাশুড়ি দুপুরে রান্না শেষে পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় বড় অনেক খুঁজাখুঁজি পর এক পর্যায় পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, দুই শিশু ও এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ