শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

হাজীগঞ্জে পরিবারের সবাইকে অচেতন করে সবকিছু লুট করল জামাই

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

চাঁদপুরে হাজীগঞ্জে এক পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করেছে জামাই খাজা আহমেদ। ৩ মার্চ বুধবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুরে ফকির মোহাম্মদ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শামীম বলেন, আমার মা, ছোট মেয়ে শামীমা আক্তার এবং বড়বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়।

পরে সবাই অচেতন হয়ে পড়লে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুট করে। কিছুক্ষণ পর আমার মা টের পেলে সে মালামাল নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার এ ব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। নাজমা জানান,খাজা আহমেদ চুরির দায়ে কয়েকবার জেলে ছিল।

হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ