শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে তিনদিন পর প্রকৌশলীর মৃতুদেহ উদ্ধার

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর প্রকৌশলী বাপ্পি মাহমুদ (৩৫) নামক এক ব্যবসায়ীর মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভাধীন ১২নং ওয়ার্ডের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক লাগোয়া বেপরী বাড়ীর পুকুর থেকে প্রকৌশলী ও ব্যবসায়ী বাপ্পি মাহমুদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বাপ্পি মাহমুদ হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিমের বড় ছেলে। বাপ্পি তার বাপের সাথে তাদের ব্রিক ফিল্ড ও ২টি এলপি গ্যাস সিএনসিজি পাম্প, সারসহ অন্যান্য ব্যবসা দেখাশোনা করতেন। হাজী সেলিমের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে বাপ্পি সবার বড়। প্রকৌশলী বাপ্পি মাহমুদ বিবাহিত তার স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বড় ছেলে আবদুল্লাহ (৫) মেয়ে আবিদা (৩)। গত ১৯ ফেব্রুয়ারী রাতে বাপ্পি বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়। রাতে বাসায় না ফিরলে তার বাবা হাজী সেলিম হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধান চালায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, প্রকৌশলী বাপ্পি মাহমুদের মোবাইল ট্যাকিং করে তার অবস্থান হাজীগঞ্জ বাজার পাওয়া যায়। আমরা গত কয়েকদিন ধরে রাত দিন তার সন্ধান পেতে বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি। সকালে স্থানীয়রা খবর দিলে রান্ধুনীমুড়ার একটি পুকুর থেকে তার মৃতু দেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য প্রসঙ্গে জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ