রোববার (১৮ জুলাই) উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিলে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
জরিমানা করেন একই ইউনিয়নের চিলাচোঁ গ্রামের আবু তাহের মিজির ছেলে নোমান মিজি (৩৬) ও খিলপাড়া মজুমদার বাড়ির আলী আহম্মদ মজুমদারের ছেলে স্বপন মজুমদার (৫৫)।
জানা যায়, বেশ কিছু দিন ধরে উপজেলার খোদাই বিলে ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি নষ্ট ও জলাধার ভরাট করা হচ্ছে, যা একেবারেই অবৈধ ও নিয়মবহির্ভূত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ইতিমধ্যে আরো চারটি অবৈধ খনন যন্ত্র জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে। ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।







