শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে চেয়ারম্যানসহ ৫৯৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭২, সংরক্ষিত (নারী) পদে ৯০ ও সাধারণ সদস্য পদে মোট ৪ শত ৩৬ জন মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  পর্যন্ত স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৪শ ৩৬ জন মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এসব প্রার্থীরা তারা তাদের ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারের কার্যালয়ে কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন উত্তোলন ও দাখিল করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা হলেন, ১নং রাজারগাঁও আ. হাদী মিয়া, ২ নং বাকিলা হাবিবুর রহমান লিটন, ৩ নং কালচোঁ উত্তর মানিক হোসেন প্রধানীয়া, ৪ কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আক্তার হোসেন মিকন, ৫নং হাজীগঞ্জ সদরে আলহাজ্ব সফিকুর রহমান মীর, ৬নং বড়কূল পূর্ব আহসান হাবিব, ৭নং বড়কূল পশ্চিম বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮ হাটিলা পূর্ব ইউনিয়নে মোস্তফা কামাল, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর কাজী নুরুল রহমান বেলাল, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াসউদ্দিন বাচ্চু ও ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মজিবুর রহমানের প্রস্তাব সমর্থকরা রিটানিং কর্মকর্তার বরাবর দাখিল করেন।

নির্বাচনে রিটানিং এর দায়িত্ব পালন করছেন, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ওবায়েদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।


এই ক্যাটাগরির আরো সংবাদ