শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

হাজীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্য আটক

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

সোমবার দুপুরে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ,পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল।

পুলিশ জানায়, চোর চক্র লিটন গ্রুপ, জাহাঙ্গীর গ্রুপ ও খলিল শেখ গ্রুপ ভাগ হয়ে দেশের বিভিন্নস্থানে গরু চুরি করে আসছে। তারা  প্রথমে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় ঘুরে যে সব বাড়িতে খড়ের গাদা রয়েছে সেসব বাড়িতে ঢুকে গরুর খামার রেকি করে। এরপরে সুযোগ বুঝে দিনক্ষণ দেখে কয়েকজন মিলে পিকআপ ট্রাক নিয়ে গরুর খামারের পাশে হাজির হয়। এর পরে কেউ গরুর লেজে ধরে, কেউ গলায় ধরে, কেউ গরুর গায়ে মালিশ করে গরুকে ট্রাকে তুলে রশি দিয়ে পা বেঁধে ট্রাকের ভিতরে ফেলে রাখে। এভাবেই তারা চুরির কর্মকাণ্ড পরিচালনা করে।

আটককৃতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের মল্লিক বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে শাকিব (২০), কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা গ্রামের মন্টু মিয়ার ছেলে সজিব (২৬) ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গাবুয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে শরিফ হোসেন (২৪)। এর মধ্যে জাহাঙ্গীর ও সজিব পিতা পুত্র।

এ সময় এই চোর চক্রের সঙ্গে গরু চুরির কাজে ব্যবহৃত হলুদ রংয়ের পিকআপ ট্রাক, সাদা ও নীল রংয়ের দুটি অটোরিকশাসহ গরু বাঁধার রশি উদ্ধার করা হয়। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। চোর চক্র আটকের নেতৃত্ব দেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ