শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

হাজীগঞ্জে কৃষিজমি থেকে বালু উত্তোলণে ১লাখ টাকা জরিমানা

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে এবার অবৈধ ড্রেজার দিয়ে আবাদি কৃষি জমি ধ্বংসের অপরাধে এক ড্রেজার মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মাঠে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে ৪০ শতক কৃষি জমিকে প্রায় দিঘীতে (পুকুর) পরিণত করায় আশু মজুমদার নামের এক ড্রেজার ও জমির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া কর্তৃক একলাখ টাকা জরিমানা করা হয়।
আশু মজুমদার ওই ইউনিয়নের রামপুর-নওহাটা গ্রামের মৃত রব মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে আবাদি কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে। এই দিন (মঙ্গলবার) ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরিমানা করেন। একই সময়ে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় একজনকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক নগদ ৫’শ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) একই ইউনিয়নের কালচোঁ মাঠে সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক মোস্তফা কামাল তপাদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৮০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোস্তফা কামাল তপাদার ওই ইউনিয়নের প্যারাপুর গ্রামের মৃত আলহাজ্ব সৈয়দ আলী তপাদারের ছেলে।

এ দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত লোকজনসহ স্থানীয় ও এলাকাবাসীকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মো. লোকমান হোসেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে। এ সময় তিনি জনসাধারণকে অবৈধ ড্রেজার বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ