শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

হাজীগঞ্জে কাউন্সিলর পদে ২২ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মঙ্গলবার(২৯ ডিসেম্বর) সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে আর কেউ নতুন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি ।

মনোনয়ন ফরম সংগ্রহকৃত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম দাখিল করেন। গত তিন দিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৫ জন সহ ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল-বিকাল পর্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৬ জন সহ মোট ৯জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করেন :- ১নং ওয়ার্ডে রোকেয়া বেগম,২ নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা,২ নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন, ৩ নং ওয়ার্ডে রোকেয়া বেগম, শারমিন আক্তার মিনু, ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন,৩ নং ওয়ার্ডে মিনু আক্তার ও সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ড থেকে কাজী মামুনুর রশিদ, ৯ নং ওয়ার্ডে মোঃ জামাল হোসেন,২নং ওয়ার্ড থেকে মোঃ নান্নু বেপারী ও আবিদ মিয়া,৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন তপদার,৫নং ওয়ার্ড থেকে কার্তিক সাহা, ৬নং ওয়ার্ড থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহ আলম,৭ নং ওয়ার্ড থেকে মোঃ শাহজাহান তালুকদার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কবির হোসেন,৯নং ওয়ার্ড থেকে জামাল হোসেন ও মো. আইয়ুব আলী বেপারী, ১১নং ওয়ার্ড থেকে মো. সাদেকুজ্জামান মুন্সী, মুন্সী মোহাম্মদ মনির, মোঃ হারুন, ১২নং ওয়ার্ড থেকে মো.শাহ আলম, মনোনয়ন ফরম দাখিল করেন।

এই পর্যন্ত মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন সহ ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ৩ জানুয়ারী ও মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ