শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ থানার নবাগত সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

এ সময় তিনি বলেন, পুলিশ মাঠে ময়দানে জনগনের সেবক হয়ে কাজ করতে বদ্ধপরিকর। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমি মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই। এই দুই উপজেলার সাধারণ মানুষের এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সব সময় কাজ করতে আগ্রহী।

ওপেন হাউজ ডেতে বক্তারা বলেন, কিশোর গ্যাংরা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় রয়েছে হাজিগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এছাড়াও অনুষ্ঠানে মাদক, কিশোর গ্যাং, কিশোর চোর ছিনতাইকারী, যানজট ও সিএনজিসহ বোগদাদ বাসগুলোর নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।

ওপেন হাউজ ডে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেনের উপস্থাপনায় বক্তৃতা করেন ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলী আশরাফ দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, পৌর শাখার সভাপতি আহসান হাবীব অরুণ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম. সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, কমিউনিটি পুলিশিংয়ের পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তৃতা করেন রেজাউল করিম মিন্টুসহ অন্যান্যরা।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আমন্ত্রিত কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ