শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

হাজীগঞ্জে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পৌরসভার পুরাতন ভবনে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্যে রাখেন হাজীগঞ্জ -শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

এ সময় তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। তখনকার দলের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে এ দলটি দেশকে নেতৃত্ব দিয়ে ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নানা প্রতিকূলতা পেরিয়ে সুশাসন নিশ্চিত করে যাচ্ছেন। আমরা শত প্রতিকূলতা ডিঙিয়ে দলের ঐক্যের কারনে বর্তমান সরকারের করোনা মহামারিতে টিকে আছি। এই ঐক্য ধরে রেখে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে এগিয়ে যাবো। আমি আবারো সবার সুস্বাস্থ্য কামনা করে দলের আগামি কঠিন দিনগুলো এক হয়ে কাজ করার আহবান জানাই।

হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে সঞ্চলনা করেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু।

উক্ত আলোচনা সভায় বক্তব্যে রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আ. রশিদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি আনোয়ার হোসেন বতু, সাংগঠনিক সম্পাদক শামসিজ্জামান মুন্সী, সদস্য অধ্যাপক সেলিম মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন প্রমুখ।

বক্তব্যে শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর এবং যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ