শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

হাজীগঞ্জে আগুনে পুড়ে ছাই ২ কোটি টাকার মালামাল

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে গোডাউনসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) ভোরে পূর্ব বাজারস্থ একটি কাঠের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। আগুনে তিনতলা বিশিষ্ট কাঠের একটি ভবনে কাটগোলা অ্যান্ড ফার্নিচার ও ফারিহা ফার্নিচারে শোরুম ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

কাঠগোলা অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মান্নান জানান, এদিন ভোররাতে ফারিহা ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানগুলোতে কাঠ ও দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই শোরুম ও গোডাউনে থাকা মালামাল, নগদ ৬ লাখ টাকা, ভূমির দলিলপত্র, সকল প্রকার লাইসেন্সসহ (ট্রেড, ফায়ার, ভ্যাট লাইসেন্স ইত্যাদি) প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসও মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফারিহা ফার্নিচারের স্বত্বাধিকারী মো. খোকন মিয়া জানান, তার শোরুম, মজুমদাকৃত মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ