শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

হাজীগঞ্জে আখের বাম্পার ফলন

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে আবারো আখ চাষে আগ্রহ দেখা যায় কৃষকদের মাঝে। বর্তমানে এক এক আখের খলা বেপারীদের কাছে বিক্রি করছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। বেপারীদের শ্রমিকেরা সেই আখ সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে পাঠাচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামে একাধিক শ্রমিক আখ সংগ্রহে কাজ করছে । কয়েকজন জমিন থেকে এক এক আখ আলাদা করছে, কেউ ১০০ পিস একত্রে বেধে মুড়ি বাধছেন, আর কেউ মাথায় করে গাড়ীতে উঠাচ্ছেন।

এ উপজেলায় আখের বাম্পার ফলনে কৃষকরা ন্যায্য মূল্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

কয়েকজন আখের বেপারী জানান, এক এক খলা ৩০ হাজার টাকা দিয়ে কিনে নেন আমাদের বেপারী। যেখানে খলা প্রতি আখের সংখ্যা রয়েছে প্রায় দুই হাজার। এসব আখ হাজীগঞ্জ, বাকিলা, রাজারগাঁও, রামপুরসহ জেলার বড় বড় হাটে যাবে। সেখানে শ’ হিসাবে পাইকারদের কাছে দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হবে।

অলিপুর গ্রামে আখের খলা রয়েছে প্রায় ২০টির উপরে। এসব আখের খলা গড়ে তোলেন কৃষক অলিপুর পাঠান বাড়ীর রফিক পাঠান, সিরাজ পাঠান, মিয়া বাড়ীর জুলহাস, সুনু মিয়া, বারেকসহ কয়েকজন।

এখানকার কৃষকরা বলেন, ‘আখ প্রায় এক বছরের ফসল। তবে এ বছর আখের বাম্পার ফলন হওয়ায় নিধারিত সময়ে পূর্বে আখের খলা খালি করতে পাচ্ছি। আখের জমিনের মাটিতে এর পর মূলা, আলু, ফুল কপিসহ শীতকালীন সবজির আবাদ হবে।’

হাজীগঞ্জ উপজেলা কৃষিবিদ আজাদ হোসেন বলেন, ‘এক সময় এ উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে আখ চাষ হতো। বর্তমানে শুধুমাত্র অলিপুর এলাকায় কিছু কৃষক এ আখ চাষে নিয়োজিত আছে। আমাদের কৃষি অফিসের লোকজন সব সময় তাদের ফসলের খোজখবর রাখছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ