শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

হাজীগঞ্জের বাজারে মিলল প্লাস্টিকের ডিম!

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে বাজারের একটি দোকানে বিক্রি হওয়া ডিমগুলো প্লাস্টিকের ডিম কি না তা নিশ্চিত হতে রাজধানী ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

 
শনিবার (২২ মে) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ স্বাস্থ্য বিভাগের নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ।
 
এর আগে হাজীগঞ্জ বাজার থেকে এক ক্রেতা বেশ কিছু ডিম বাসায় নিয়ে যান। সেই ডিমের মধ্যে তিনি ব্যতিক্রম কিছু পরিবর্তন দেখেন। এর পরেই ওই ক্রেতা ডিমগুলো ওই বিক্রেতার দোকানে পুনরায় ফেরত নিয়ে যান। আর এগুলো প্লাস্টিকের ডিম বলে অবহিত করেন।
 
খোঁজ নিয়ে জানা যায়, আলোচিত এই ডিম ক্রেতা হচ্ছেন হাজীগঞ্জ বাজারের শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন তালুকদার।
 
তিনি জানান, গত বুধবার পৌর হকার্স মার্কেটের মাইশা স্টোর থেকে ২১টি ডিম ক্রয় করেন। পরে এসব ডিম বাসায় নিয়ে রান্না করতে গেলে ডিমগুলো রাবারের মতো দেখতে পান। তখনই তিনি ডিমগুলো মাইশা স্টোরে ফেরত দেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
 
ঘটনা সম্পর্কে ডিম বিক্রেতা মাইশা ষ্টোরের ইব্রাহিম খলিল জানান, আমি ত নিজে ডিম বানাই না! ডিম আমি অন্যান্য পণ্যের মতোই মোকাম করে দোকানে খুচরা বা হালি ধরে বিক্রি করি। আমি এগুলো শাহরাস্তির ওয়ারুক বাজার থেকে মোকাম(ক্রয়) করেছি। এগুলো গরমে হয়তো নষ্ট হয়ে থাকতে পারে। তবে প্লাস্টিকের ডিম হবে কিভাবে বুজে আসছে না।
 
এ ব্যপারে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ জানান, খবর পেয়ে আমি ওই দোকানে গিয়ে অভিযোগকারীর কাছ থেকে ৩টি ডিম উদ্ধার করেছি। এর মধ্যে একটি ডিম সিলগালা করে দোকানিকে দিয়ে আসি। আর বাকী দুইটি ডিম সত্যি প্লাস্টিকের ডিম কি না তা নিশ্চিত হওয়ার জন্য সংরক্ষণ করে রাজধানী ঢাকার মহাখালী জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসলে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে হাজীগঞ্জ বাজারে দোকানে বিক্রি হচ্ছে প্লাস্টিকের ডিম এমন তথ্য ছড়িয়ে পড়লে অনেকের মধ্যেই খাদ্য নিরাপত্তা নিয়ে ভীতি ছড়িয়ে পড়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ