চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন উদ্যগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরন করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আত্ততায় বরাদ্ধকৃত জিআর ক্যাশ এর নগদ টাকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালিকাভূক্ত সাড়ে ৫শ কর্মহীন ও অসহায় লোকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মরত ইউনিয়নের ট্যাগ অফিসার ওমর ফারুকের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন কার্ড ভোগীদের হাতে নগদ ৫০০ টাকা করে তুলে দেন।
জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনায়ের আত্ততায় এই ইউনিয়নে মোট ৫ শত ৫০টি পরিবার জনপ্রতি ৫০০ টাকা করে পেয়েছেন। এ ইউনিয়নে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্ধ দেয় মন্ত্রনালয়। ফলে ইউপি সদস্য ও উন্নয়ন কমিটির তালিকা অনুযায়ী নগদ টাকা পেয়ে থাকেন উপকারভোগী মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী ইউপি সচিব মাজেদা আক্তার, সকল ওয়ার্ডের ইউপি সদস্যগনসহ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।







