শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

হাইস্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন

দর্পণ ডেস্ক / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

সরকারি হাইস্কুলে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার বিকাল পাঁচটায় বর্ধিত সময়ের আবেদন নেয়া শুরু হয়। আগামী ১১ জানুয়ারি বিকাল তিনটায় সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

উচ্চ আদালতের নির্দেশে সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশির) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

তিনি বলেন, বয়সের কারণে যেসব শিক্ষার্থী আবেদন বঞ্চিত ছিল তারাও আবেদন করতে পারছে। এরফলে ষষ্ঠ শ্রেণির প্রার্থীদের আবেদনের আর বাধা থাকছে না। পাশাপাশি সফটওয়্যার খুলে দেয়ায় নানান কারণে অন্য যারা আবেদন করতে পারেনি তারাও এই সময়ে আবেদন করতে পারছে।

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর  থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর ৪৪টিসহ সারাদেশের সাড়ে ৩শ’ হাইস্কুলে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন নেয়া হয়। ঘোষণা অনুযায়ী ৩০ ডিসেম্বর আবেদনকারীদের লটারি কার্যক্রমও সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু উল্লেখিত বয়সের নীতিমালার কারণে অনেক শিক্ষার্থীই ভর্তি হতে পারছিল না। কারণ ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালায় বলা হয়- প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ৬।  সেটি ধরে অনলাইন সফটওয়্যারে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ধরা হয়েছে ন্যূনতম ১১। ফলে যাদের বয়স এর কম ছিল তারা আবেদন ফরম পূরণ করতে পারছিল না।

এমন শিক্ষার্থীদের মধ্যে মুন্সিগঞ্জের একজনের বাবা মিজানুর রহমান উচ্চ আদালতে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ