শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

হাইমচর মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মোঃ মহসিন মিয়া / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ১১ টায় হাইমচর মডেল স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুকবুল আহমেদ গাজির সভাপতিত্বে ও হাইমচর মডেল স্কুলের প্রধান শিক্ষক মাও. মো. হাফেজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইতুল রফিক জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রনি। এসময় তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি খেলা ধুলাও করতে হবে। পড়া লেখা করে যেমন শিক্ষিত হয়ে নিজেদের জিবনকে সুন্দর ভাবে গড়া যায়, তেমনি শরীর ও মন ঠিক রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাল ভাবে পড়া লেখা করবে কেননা তোমাদের সামনের ভবিষ্যৎ কেমন হবে তা এখনকার পড়া লেখার উপর নির্ভর করে। তাই তোমরা এখন থেকে পড়া লেখার মাধ্যমে নিজেদেরকে তৈরি করে নিবে। যাতে তোমাদের সামনের দিনগুলো উজ্জল হয়।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার একে এম মিজানুর রহমান, সহকারি শিক্ষা অফিসার জুলফিকার আলী। পরে দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদত সাহেদ হোসেন দিপু, নীলকমল ইউপির ২নং ওয়ার্ডের সাবেক ইউপির সদস্য মিজানুর রহমান, ১নং গাজিপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সবুজ হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ