শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

হাইমচর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন জমা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

হাইমচর উপজেলা প্রেসক্লাব  এর কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১০ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।


শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম ফজলুর রহমান আকাশ এর কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তারা। সভাপতি পদে চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ হাইমচর প্রতিনিধি জি এম জহির ও দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া সাধারণ সম্পাদক পদে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময় হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, দৈনিক চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি এস এম সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন মনোনয়ন ফরম জমা দেন।

প্রার্থীরা বলেন- প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নের লক্ষে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যিনি বিজয়ী হবেন সকলে তাকে সহযোগিতার মাধ্যমে সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নতি সাধন করার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ