শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

হাইমচর উপজেলা প্রেসক্লাবের শপথ ও অভিষেক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

হাইমচর বাসীর চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত ও সর্বমহলে সমাদৃত উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।


১৫ জানুয়ারি সকাল ১০ টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার রংধনু চাইনিজ রেস্টুরেন্টে এ শপথ ও অভিষেক অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সুশীল সমাজ উপস্থিত হবেন।

জানা যায়, গত ৫ নভেম্বর বিতর্কিত প্রেসক্লাবকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাইমচরবাসীর চাহিদার প্রেক্ষিতে উপজেলা প্রেসক্লাব, হাইমচর নামে নতুন প্রেসক্লাবের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে উপজেলা সর্বমহলে সমাদৃত হয় এ প্রেসক্লাব। গনতান্ত্রিক প্রক্রিয়ায় গত ১৮ ডিসেম্বর এক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পুর্নাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।

আজ অভিষেক অনুষ্ঠানে শপথ নিচ্ছেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু, সহ-সভাপতি জি এম জহির, মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জি. এম ফজলুর রহমান, মোঃ জাহাঙ্গীর সিকদার ও মোঃ জাহাঙ্গীর আলম।

অভিষেক অনুষ্ঠানে সকাল ১০ টায় অতিথি বরণ, ১০.১০ মিনিট অতিথিদের আসন গ্রহণ, ১০.১৫ মিনিট পবিত্র কুরআন তেলওয়াত অতঃপর দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পাঠ। ১০.৩০ মিনিট কার্যকরী পরিষদের শপথ গ্রহণ শেষে সভাপতির শুভেচ্ছা বক্তব্য ও অতিথিদের ধারাবাহিক বক্তব্য। ১১.৩০ মিনিট চা বিরতির পর ধারাবাহিক বক্তব্য শেষে দুপুরের খাবার পরিবেশন। দুপুর ২টা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে অতিথিদের কুশল বিনিময় শেষে অভিষেক অনুষ্ঠান সমাপ্ত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ