শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

হাইমচর উপজেলা প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন সম্পন্ন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

হাইমচর উপজেলার সুশীল সমাজ ও আপামর জনগণের চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ সাহেদ হোসেন দিপু নির্বাচিত হন।


মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নবনির্বাচিত সাধারণ সম্পাদকের আহ্বানে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রতিষ্ঠাতা পরিষদ ও সাধারণ পরিষদের উপস্থিতিতে কার্যকরী পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ হাইমচর প্রতিনিধি জি এম জহির, সহ-সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি মোঃ হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুর হাইমচর প্রতিনিধি মোঃ শরীফ হোসাইন, অর্থ সম্পাদক দৈনিক চাঁদপুর দর্পন হাইমচর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক শপথ মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য দৈনিক চাঁদপুর দিগন্ত ব্যুারো ইনচার্জ জি. এম ফজলুর রহমান আকাশ, পাবলিক নিউজ ব্যাুরো ইনচার্জ জাহাঙ্গীর সিকদার, দৈনিক চাঁদপুর সময় হাইমচর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম (শফিক), উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সদস্য মোঃ তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ রাসেল, আব্দুর রহিম রুবেল, গাজী মাজহারুল ইসলাম শওকত, শরিফুল ইসলাম, রাশেদ মিজি, মোঃ সোলাইমান জিহাদ।

সমাপনী বক্তব্য প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন- সাংবাদিকরা জাতির আয়না, সমাজের দর্পন। সমাজের অসঙ্গতি ও দূর্গতি তুলে ধরে সত্যের পক্ষে কলম ধরার দৃঢ় প্রত্যয় থাকতে হবে।
তিনি বলেন, একটা সমাজের উন্নতি-অবনতি, ভালো-খারাপ, বিষয়গুলিকে মূল্যায়ন করে পত্রিকায় প্রকাশের মাধ্যমে  অসংগতি দূর করতে সংশ্লিষ্টদের দৃষ্টিতে আনাই হলো সংবাদ পত্রের কাজ। এজন্য সংবাদ পত্রকে সমাজের তৃতীয় চক্ষু  বলা হয়ে থাকে। আর সংবাদপত্রে সংবাদ প্রেরণকারীগন সংবাদদাতা/সাংবাদিক। তাই সবাইকে সর্বদা সত্যের পক্ষে কলম ধরে সমাজ সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ