শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

হাইমচর আদর্শ শিশু নিকেতনে মা সমাবেশ অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মায়েদের অংশগ্রহণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় আদর্শ শিশু নিকেতন মাঠে অনুষ্ঠিত এ মা সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার এ. কে. এম মিজানুর রহমান। বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আবদুল লতিফ, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, কাকলী রাণীসহ সহকারী শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন- একজন আদর্শ মা একটি আদর্শ পরিবার গঠন করতে পারে। একজন শিক্ষার্থীকে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে একজন মা-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে একজন আদর্শ মায়ের হস্তক্ষেপ থাকলে সন্তান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই প্রতিটি সন্তান সঠিক গাইডরা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে মা সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বলেন- সন্তানের বড় হয়ে ওঠা তার বুদ্ধির বিকাশ মানসিক গঠন যথাযথভাবে হওয়ার জন্য মাতা-পিতার যত্ন আদর ভালোবাসা মায়া-মমতা একান্ত প্রয়োজন। কারণ, শিশুর জন্য তার শৈশবকাল অত্যন্ত অসহায়ের সময়।
এ সময় প্রতিটি প্রয়োজনে অন্যের মুখাপেক্ষী থাকে।  এজন্য মাতা পিতার কাছে সন্তানের বড় অধিকার যে তাকে তার মাতা পিতা অন্তর দিয়ে প্রতিপালন করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ