শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

হাইমচরে ৪ হাজার অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি মহামারি করোনা থেকে রোগ মুক্ত হওয়ায় মিলাদ, দোয়া এবং ৪ হাজার অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া শেষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জুমমিটিং এর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি হাইমচরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আপনাদের দোয়ায়, ভালবাসায় মহান আল্লাহপাক আমাকে সুস্থ্যতা দান করেছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। হাইমচরবাসী আমার জন্য মসজিদ মন্দিরসহ যে যার অবস্থান থেকে মন থেকে দোয়া করেছেন। আপনাদের দোয়াই আমি আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, আমি অতীতে যে ভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের মাঝে আমি থাকবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ