শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

হাইমচরে ৪ জেলে আটক

মো: মহসিন মিয়া / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

চাঁদপুরের হাইমচর উপজেলার জাটকা ইলিশ রক্ষা অভিযানে রোববার ভোর থেকে বিকেল ৫ টায় পযর্ন্ত নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকারের নেতৃত্বে এসআই স্বপন কুমার দাস ও এএসআই মোঃ আল আমিনের যৌথ অভিযান পরিচালনা করে ৪ জেলে, হাইস্পিড ইনঞ্জিল নৌকা ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

আটক জেলেরা হলেন মো. মনির হোসেন, সেলিম খান, হোসেন মিজি ও মনির হোসেন শেখ। আটক জেলেদের বিরূদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল ২ মাস সকল প্রকার জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এ ব্যাপারে নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হোসেন সরকার বলেন মেঘনায় অবৈধ ভাবে নদীতে নিষিদ্ধ সময় মাছ ধরা অপরাধে ৪ জেলেকে আটক করতে সক্ষম হয়েছি।

এদেরকে ধরতে এক রাউন্ড গুলি ব্যবহার করতে হয়েছে।আমরা চেষ্টা করতেছি সরকারের আইন বাস্তবায়ন করতে। হাইমচরের মানুষ নৌ- পুলিশ কে সহযোগিতা করলে নদীতে একটা পাখিও উড়তে পারবে না। অভিযান চলাকালীন যাতে করে কোন জেলে অবৈধ কারেন্ট জাল নিয়ে নদীতে না নামে সে চেষ্টা করছি।

নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা আমাদের সর্বচ্ছো শক্তি দিয়ে কাজ চালিয়ে যাবো। আমাদের এ অভিযান অবহত থাকবে। মেঘনায় অভিযানে পরিচালনা করে আটক জাল চরভৈরবী লঞ্চ ঘাটে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ