শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

হাইমচরে সুষ্ঠ ভোট নিতে প্রস্তুত প্রশাসন, শঙ্কায় সাধারণ ভোটাররা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

সারা দেশের ন্যায় ৫ম ধাপে আগামীকাল ৫ জানুয়ারি হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে হাইমচর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত আসনের ৩৪ জন এবং সাধারণ আসনে ১১৯ জন প্রার্থীসহ মোট ১৭২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধী করছেন।


২নং আলগী উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬৯৬৪ জন, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে ২৭৩৯১ জন, ৪নং নীল কমল ইউনিয়নে ১৩১৪৪ জন ও ৫নং হাইমচর ইউনিয়নে ৫৬৩৭ জন।

গত ৩ জানুয়ারী সোমবার রাত ১২ ঘটিকায় প্রার্থীদের প্রচারণার শেষ সময় শেষ হয়েছে। শান্তিপূর্ণ, অবাদ, সুষ্ঠু, নিরপক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দিতে রাত দিন মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন। প্রার্থীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা করেন হাইমচর থানা প্রশাসন।

প্রতিক বরাদ্দের পর ২০ ডিসেম্বর সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রার্থীদের পক্ষে সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে যারা নির্বাচন করছেন, তারা মোটরসাইকেল ও গাড়ি বহরে শো-ডাউন নিয়ে তাদের প্রতীক গ্রহণ করেছেন। প্রায় পুরোদিনই উপজেলা পরিষদ এলাকাটি ছিল নির্বাচনী আমেজে মুখরিত।

নির্বাচনী প্রচারণা চলাকালীন অফিস ভাংচুরসহ বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জনসহ ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ২নং আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খাঁন (ঘোড়া), হাবিবুর রহমান বেগ (হোন্ডা), কুদ্দুছ ঢালী (আনারস), ইসলামি আন্দোলন থেকে মোঃ রুহুল আমিন (হাতপাখা)।

৩নং আলগী দক্ষিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাউদ্দিন টিটু হাওলাদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল মাষ্টার ( আনারস), সরদার নুরে আলম জিকু( চসমা), ইসলামি আন্দোলন হাফেজ মো. বেলাল হোসেন সবুজ (হাতপাখা)।

৪নং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন সরদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসের (আনারস), হাজী ইয়াছিন রতন (ঘোড়া), ইসলামি আন্দোলন থেকে মো. রায়হান উদ্দিন ( হাতপাখা), জাতীয় পার্টি থেকে সুফিয়ান মাঝি (নাঙ্গল)।

৫নং হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার আলী সরকার (নৌকা প্রতীক),  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাঈম সরকার (ঘোড়া), আব্দুল হক মোল্লা (আনারস), শাহিনুল ইসলাম শাহিন (চসমা), ইসলামি আন্দোলন থেকে রাজা মিয়া সরদার (হাতপাখা), জাতীয় পার্টি থেকে খোরশেদ আলম (নাঙ্গল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত ৩৪ জন ও সাধারণ সদস্য ১১৯ জন এ নির্বাচনে প্রার্থী হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ