রাবেয়া বেগম হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচরকৃঞ্চপুর গ্রামের মোঃ মামুনুর রশীদের স্ত্রী। হাইমচর উপজেলার ব্র্যাক হাইমচর শাখা অফিস থেকে জানাযায় ২০১১ সালের ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজায় আহত রাবেয়া বেগমের চিকিৎসার যাবতীয় খরচ বেসরকারি সংস্থা ব্র্যাক সহয়তা করে যাচ্ছেন। এছাড়া ব্র্যাক রাবেয়া বেগম কে ৪ বার কৃত্রিম পা, ইতিপূর্বে তাকে আরো ৯০ হাজার টাকা অনুদান দিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের রাবেয়ার স্বামীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়কারী, ব্র্যাক এরিয়া ম্যানাজার হাইমচর দুলাল চন্দ্র শীল, উপজেলা শাখা ব্যবস্থাপক হাইমচর মোঃ আল আমিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক হাইমচর মোঃ সাহাব উদ্দিনসহ ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।