আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নের ১ নং মেম্বার প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন মাঝির নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ১ নং শফিক মালের বাড়িতে মতবিনিময় সভায় মোঃ সামছুল হক সরদারের সভাপতিত্বে ও আঃ খালেক ঢালীর পরিচালনয়, মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,১নং ওয়ার্ড বাসিন্দা সোহেল সরদার, দাদন সরদার, ছতর গাইন সাদ্দাম মান,দাদন সিকদার, রিপন দেওয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও হাইমচর উপজেলার যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন মাঝি ১ নং ওয়ার্ড বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ১নং ওয়ার্ড বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায়ীদের কাছে গিয়ে দোয়া ও সালাম জানিয়ে মোঃ বিল্লাল মাঝি ভোটোরের উদ্দেশ্য বলেন আমি এবার নির্বাচিত হলে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে তিনি আরো বলেন মানুষ সৃষ্টির সেরা জীব কারণ তার বিবেক বুদ্ধির কারণে। আমি আশা করি আমার এলাকার জনসাধারণ তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ১ নং ওয়ার্ড বাসীর সেবা করার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার ওয়ার্ডে অসমর্থ কাজগুলো শেষ করার সুযোগ করে দিবেন। এই সময় মেম্বার পদপ্রার্থী বিল্লাল মাঝি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।