শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

হাইমচরে মুজিববর্ষ উপলক্ষ্যে বছরব্যাপী বিশেষ মৎস্যসেবা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

“নিরাপদ মাছ ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে বছরব্যাপী বিশেষ মৎস্য সেবার উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ তারই আলোকে চাঁদপুরের ৮ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পর্যায় এই সেবা দেয়া শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপজেলা সেবা হিসেবে পুকুর ও জলাশয়ের পানির নমুনা পরীক্ষা, মৎস্য বিষয়ক পরামর্শ সেবা ও মৎস্য বিষয়ক এ্যাপস বিতরণ করা হচ্ছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে মৎস্য খামারি গিয়াস উদ্দিন মাষ্টার, নজরুল ইসলাম আখন্দসহ বেশ কয়েকজন মৎস্য খামারীর পুকুরের পানির নমুনা পরীক্ষা, পুকুর পরিদর্শন ও মৎস্য বিষয়ক পরামর্শ প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এসময় তিনি বলেন, মৎস্য বিভাগ নিয়মিত মৎস্য খামারীদেরকে পরামর্শ দিয়ে থাকে। কিন্তু মৎস্য অধিদপ্তর থেকেই মুজিববর্ষ উপলক্ষ্যে এই বিশেষ সেবার উদ্যোগ নিয়েছে। হাইমচর উপজেলায় এই ধরণের ৮ দিবসে ৮টি সেবা দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আমরা ৭টি সেবা কর্মসূচি সম্পন্ন করেছি। খুব শীগগীরই আরেকটি কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো বলেন, এই সেবার মাধ্যমে একজন খামারীকে কষ্ট করে আমাদের উপজেলা সদরে যেতে হচ্ছে না। এতে তার সময় অর্থ অপচয় বেঁচে যাচ্ছে। আমরা খামারীদের পানি পরীক্ষা করে তাৎক্ষনি রিপোর্ট এবং পরামর্শ দিচ্ছি। এছাড়াও খামারির মৎস্য খামার যে কোন সমস্যা দেখা দিলে যাতে নিজেই সমাধান খুঁজে পান সে জন্য ‘ফিস এডভাইস’ নামে এ্যাপস ডাউনলোড করে দিচ্ছি।

এ উপস্থিত ছিলেন, সময় অন্যান্য মৎস্য কর্মকর্তা ও মৎস্য খামারিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ