শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

হাইমচরে মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা সভা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাইমচরে জাতীয় সম্পদ ‘মা’ ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে তেলির মোড় মাছ ঘাটে ২০২১-২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয় ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ রক্ষা করা আপনার আমার সকলের দ্বায়িত্ব। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ দরা, ক্রয়, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য হাইমচরের মেঘনায় আসবে। একজন ‘গর্ভবতী মা’ যেমন তার বাপের বাড়ি আসে ঠিক তেমনি ইলিশ মাছও ডিম ছাড়ার জন্য হাইমচরের মেঘনার মিঠা পানিতে আসে। ইলিশ মাছ রক্ষায় এ নিষিদ্ধ সময়ে সকল জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

এবছর সকলের সহযোগীতায় জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। নিষিদ্ধ সময়ে মাছ নিধনকালে কোন জেলেকে নৌকাসহ পাওয়া গেলে তৎক্ষনিক নৌকা নিলাম করা হবে।

এসময় বক্তব্য রাখেন, জেলে প্রতিনিধি বাবুল পেদা, ইউপি সদস্য ছোবহান সরদার। এসময় হাইমচরের জেলে প্রতিনিধিসহ জেলেগন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ