শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

হাইমচরে মহজমপুর গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ শ্লোগানকে সামনে রেখে হাইমচরে মহজমপুর গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩ রান টার্গেট নিয়ে মাঠে নেমে কিলার একাদশ কে হারিয়ে ভাই বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মহজমপুর তাহসিনুল কোরআন মাদরাসা মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রাসেল গাজীর সভাপতিত্বে ও রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, মহজমপুর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুকুল ইসলাম, ৩নং আলগী দক্ষিণ ২নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আবুল বাশার বাশু মাঝি, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সোবহান সর্দার, ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ রত্ন পাটওয়ারী, প্রবাসী আক্তার গাজী, মহজমপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস গাজী প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ