সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত হাইমচর উপজেলার আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে কাটাখালী জামে মসজিদে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুমা কটাখালী জামে মসজিদে সারা দেশের ন্যায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী,৩নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরদার,সাবেক উপজেলা বিএনপি সদস্য আজিজুল হক রতন, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মহসিন মিয়া পেদা, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন তপদার,সাবেক ৮নং ওয়ার্ড সহ সভাপতি খলিলুর রহমান বেপারী দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন স্থানীয় মুসল্লীগন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাও হাফেজ মোঃ নাজিম উদ্দীন।