শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

হাইমচরে বিশেষ কম্বিং অপারেশনে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

হাইমচর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৬ জানুয়ারি) হাইমচর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২২ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল এর নের্তৃত্বে কাটাখালী হতে ঈশানবালা, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী, তেলির মোড় লঞ্চ ঘার্ট পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ বিশেষ কম্বিং অভিযান চালায়। এ সময় অভিযানে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ৫ কেজি জাটকা স্থানীয় গরীবের মাঝে বিতরণ করা হয়। পরে ১.৫০ লক্ষ মিটার কারেন্ট জাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এবং তাঁর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোঃ মিজানুর রহমান,  ক্ষেত্র সহকারী সজিব চন্দ্র দাস ও উপজেলা কোস্ট গার্ড সিসি মোঃ কাউসার ও কোস্ট গার্ডের সদস্য বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ