শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

হাইমচরে বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ মহসিন মিয়া / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক চাঁদপুর মোঃ কামরুল হাসান।
চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রিট কামরুল হাসান বলেছেন, মাদক, কিশোর গ্যাংসহ সকল সামাজিক অপরাধ সমূহ দুর করতে হলে , সুধীমহল এবং সমাজের বিশিষ্টজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমরা প্রশাসনের লোকজন সহায়ক শক্তি হিসেবে পাশে থাকবো। এর জন্য প্রয়োজন স্বদিচ্ছা। কারণ স্বদিচ্ছা থাকলে সম্মিলিত ভাবে সমাজের অনেক সমস্যা সহজেই সমাধান সম্ভব। কিশোর গ্যাং বা মাদক নির্মুলে সমাজিক ভাবে নানা কর্মসূচীর সাথে সাথে ক্রীড়া চর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি করে আয়োজন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একাডেমিক ক্যালেন্ডারে সারাবছর ব্যাপি এসব কর্মসূচী আয়োজন করতে হবে। তবেই আমাদের ভবিষ্যত প্রজন্ম এসব অসঙ্গতি থেকে সরে আসবে। আমাদের মনে রাখতে হবে অপরাধ নির্মুলে শুধু আইন প্রয়োগই যথেস্ট নয়। তাদের যথাযথ মোটিভেশন প্রয়োজন। কারণ একজন কিশোর বা মাদক ব্যবসায়ী জেল বা সংশোধনাগার থেকে বের হলে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনা খুবই কম দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা সহকারী কমিশন ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মর্কতা ডা. বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার হাফিজ মাস্টার, হাইমচর থানার ওসি তদন্ত উৎপল, উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মির হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রশীদসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ