শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মো: মহসিন মিয়া / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

চাঁদপুরের হাইমচরে সিলিং ফ্যানের তারের সংস্পর্শে খোরশেদ বরকন্দাজ (৩৫) নামে যুবকের  মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে নয়টার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত খোরশেদ বরকন্দাজ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌস্তার পান ব্যবসায়ী ছিলেন। কিছুদিন পূর্বে খোরশেদের মায়ের মৃত্যু হয়েছিলো। তাঁর রুহের মাগফেরাত কামনায় ও পারিবারিক ডায়রিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য বাড়ির সকল লোকজন মিলে, ইমামদের দিয়ে খতম পড়ানোর জন্য প্যান্ডেল সাজিয়ে ছিলেন। দোয়া শেষে প্যান্ডেলের কাপড় সরাতে গিয়ে পাশে থাকা লিকেজ সিলিংফ্যান তার গায়ে পড়ে যায়। পরে তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজ এগিয়ে আসলে তিনিও সর্ট খেয়ে আহত হন। পরে ২জনকে আহত অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ কে মৃত্যু ঘোষণা করেন। বাকি একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নিহত পরিবারের খোজ খবর নিতে ছুটে যান, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টা সহ ইউপি সদস্যগন। শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য ধারন করার জন্য বলেছেন।

এলাকাবাসীরা জানান, নিহত খোরশেদ চাঁদপুর সদরের চান্দ্রা চৌস্তার পান ব্যবসা করতেন। তাঁর একটি ছেলেও একটি মেয়ে রয়েছেন। তার মায়ের কবর জিয়ারত ও দোয়ার জন্য বাড়িতে এসেছিলেন। সবসময় সকলের সাথে হাসি খুশি থাকতেন। আমরা তাঁর মৃত্যু কে মেনে নিতে পারছি না। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রী জানান, পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিলেন তিনি। এখন আমি তাকে হারিয়ে নিরুপায় হয়ে গেলাম। আমার সন্তানদের কে দেখবে। সংসার চালানোর মতো আর কেউ থাকলো না।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা জানান, বিদ্যুৎ সংস্পর্শে সিলিং ফ্যানের সাথে যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ