শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

হাইমচরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

চাঁদপুরের হাইমচরে “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন সাহেবগঞ্জ বাজারে ৫নং বিট পুলিশ কর্তৃক ইউপি’র নারী ধর্ষণ, নারী নির্যাতন,বাল্য বিবাহ, সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান কর্তৃক আয়োজিত বিট পুলিশিংয়ের অনুষ্ঠানে ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সাহাদাত হোসেন সরকারের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই মহসীন কবিরের পরিলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

তিনি তার বক্তব্যে  বলেন, বিট পুলিশিংয়ের বর্তমান কার্যক্রম নারী ধর্ষণ, নারী নির্যাতন,বাল্য বিবাহ, সাইবার বুলিং ও গুজবের বিষয়গুলোর ওপর ফোকাস করে বিট পুলিশিং কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই। বিট হচ্ছে একটি থানা, আপনাদের যেকোন সমস্যা বা অপরাধ প্রবণতা কমিয়ে আমরা যাতে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি এজন্য বিট পুলিশিং কার্যক্রম চালু করে আমাদের আইজিপি মহোদয়।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমরা হয়তো জানো বাংলাদেশ পুলিশের একটি হটলাইন আছে ৯৯৯ মানে সেবা, নতুন একটা এ্যাপস উদ্ধোধন করা হয়েছে। এই এ্যাপসে’র মাধ্যমে তোমরা যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সহযোগিতা নিতে পারো, আর সাইবার বুলিং হচ্ছে, ধরো ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজব এবং মানহানীকর তথ্য বা অশ্লীল তথ্য প্রকাশ করলো, যেটা অনেকের জন্যে অপমানজনক। এই বিষয়ে প্রতিকার যেন আমরা পাই সেটার জন্য হচ্ছে সাইবার নারী সেবা এ্যাক্ট পুলিশ চালু করেছে।

তিনি আরো বলেন, আপনারা বিট পুলিশিংয়ে যদি ব্যার্থ হন তাহলে আমাদের হাইমচর থানা আছে, সেখানেও যদি ব্যার্থ হন পরবর্তীতে আমার সার্কেল অফিস আছে, আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে।

এসময় উপস্থিত ছিলেন, ৫নং হাইমচর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ শাজাহান মিয়া, ১, ২ ও ৩ এর সংরক্ষিত মহিলা মেম্বার নাজমা আক্তার, ২নং ওয়ার্ড মেম্বার আসমত আলী সরকার, ৩নং ওয়ার্ড মেম্বার ওবায়েদ উল্লাহ বকাউল, ৪নং ওয়ার্ড মেম্বার মনির গাজী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বকুল বেগম, ৫নং ওয়ার্ড মেম্বার সৈয়দ হাওলাদার ও ৭ নং ওয়ার্ড মেম্বার শফিক গোলদারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ