শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

হাইমচরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আলোচনা সভা

মোঃ মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

শনিবার (১৩ মার্চ) বিকেলে মধ্যচরের চেয়ারম্যান বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারমান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারী।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বার্ষিকী উদযাপন ১৭ মার্চ হাইমচর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধমে পালন করা হবে। তিনি আরো বলেন, জাতির জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খোকা থেকে মজিবুর রহমান হয়েছেন। যার গায়ের জামা, বইসহ অন্যকে দান করেছেন এমন নজির দেখা যায় নি। রাজ পথে মানুষের অধিকার আদায়ের কথা বলে রাজ পথে সংগ্রাম করেছেন। শুধু ভাষা আন্দোলন নয় সকল সংগ্রাম আন্দোলনে নতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে নারী পুরুষকে ঐক্যবদ্ধ করে ৯মাস যুদ্ধ করেছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও ডা. দীপু মনির নেতৃত্বে হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, এ দূর্ঘম চরে জননেত্রী শেখ হাসিনা, ডা. দীপু মনি ও আপনাদের চেয়ারম্যানের প্রচেষ্টায় ঘরে ঘরে বিদুৎ পৌছেছে। অবাস্তবকে বাস্তব করাই আওয়ামীলীগ সরকারে লক্ষ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ। বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্চাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু, ইউপি সদস্য হাশেম মাল, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুক মোল্লাহ, ইউপি সদস ও আওয়ামীলীগ নেতা বাচ্চু সরকার, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহববায়ক আবুল কালাম মাঝি, সাউদ আল নাসের, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওয়ালি উল্লাহ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছত্রলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ