শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

হাইমচরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় একজন আটক

রিপোটারের নাম / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় চাঁদপুরের হাইমচরে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ নিজ আইডি থেকে এ কটূক্তি করে সে।

আটককৃত জহিরুল ইসলাম লিখেছে ‘জাতীয় শ্রেষ্ঠ চোরের খেতাব পেতে যাচ্ছে,হযরত শেখ হাসিনা’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে এমন কটূক্তি মূলক বিবৃতি দেয়ায় স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিক এর প্রতিবাদ করে। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে ছাত্রলীগ নেতা সুলতান আহমেদ গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে হাইমচর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল্লাহ গাজীর ছেলে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাইমচর শাখার ম্যানেজার ও উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নিজ ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রকে কটূক্তি করে।

স্থানীয় ভাবে তোলপাড় শুরু হলে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আলগী বাজার থেকে তাকে আটক করে হাইমচর থানা পুলিশ।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে প্রেরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ