শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

হাইমচরে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

মোঃ মহসিন মিয়া / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

হাইমচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি হাইমচর উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন প্রধান ক্যাম্পাসের প্লে- গ্রুপের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ মে) দুপুর ১.৩০ মিনিট নিজেদের বাড়ির পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মহজমপুর গ্রামের মোঃ খলিলুর রহমান গাজীর মেয়ে রুপজা নূর রোজা (৫)। সে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সদস্য সোলাইমান আহমেদ জিহাদ এর চাচাতো বোন।
জানা যায়, প্রতিদিনের ন্যয় রুপজা নূর রোজা আদর্শ শিশু নিকেতন স্কুল থেকে ছুটি শেষে ১১ টা বাড়ি ফিরে আসে। খেলাধুলা শেষ করে গোসলের জন্য একাই পুকুরে নামে সে। হঠাৎ করেই পানিতে পড়ে তলিয়ে যায় রুপজা নূর রোজা। কিছু সময় পর তার মা- বড়বোন ও আত্মীয় স্বজন খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুকুরে খোঁজ করে। ততক্ষণে রোজার লাশ পানিতে ভেসে উঠেছে। মৃত রোজাকে হাইমচর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ সংবাদে আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুর  সংবাদে আদর্শ শিশু নিকেতনের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে বইছে গভীর শোক।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক বলেন- রুপজা নূর রোজা আদর্শ শিশু নিকেতনের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। শ্রেণিতে তার রোল ৫। আজ মঙ্গলবার ইংরেজি বিষয়ে পরিক্ষা শেষ করে সে বাসায় ফেরে। তার অকাল মৃত্যুতে আদর্শ শিশু নিকেতন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। মহান আল্লাহ যেনো জান্নাতের এ পাখিটির উছিলায় তার বাবা মা’কে পরকালে মুক্তির পথ সহজ করে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ