শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

হাইমচরে নামাজ ও কোরআন শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে পুরস্কার বিতরণ

মো: মহসিন মিয়া / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

হাইমচরে মাহে রমজান উপলক্ষে কোরআন শিক্ষা ও নামাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা বাড়াতে শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। মাহে রমজানের প্রথম দিন থেকে যারা নিয়মিত নামাজ ও কোরআন শিক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে প্রথম হয়েছে মোঃ ফয়সাল, দ্বিতীয় হয়েছে শাহাদাত ও তৃতীয় ফরহাদ হোসেন। পর্যায়ক্রমে মোঃ মাহদী, মিনহাজ, ফাহাদ, সাজিদ, রিয়াদ, সিয়াম, রাসিম ও মিশকাত।
শুক্রবার (২২ এপ্রিল)  বিকাল ৩ টায় দক্ষিণ আলগী হাজী বাড়ি জামে মসজিদ মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অর্ধ শতাধিক প্রশিক্ষনার্থী ও শিশু কিশোরদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোঃ নূরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান হামিদী।
নামাজে অংশ নেয়া কিশোররা জানায়, শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরস্কারের ঘোষণা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। তাছাড়া নামাজে অংশ নেয়ায় নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অন্যতম আয়োজক নূরে আলম বলেন ছোট ছোট ছেলেদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তারপর আমি নিজেই তাদের উপস্থিতি তদারকি করেছি এবং বিভিন্ন দোয়াও শিখিয়েছি। শুরুতে অনেকেই নামাজে উপস্থিত থাকলেও টানা ২০ দিনের হিসেবে অনেক কিশোরই বাদ পড়ে যায়। সর্বশেষ নামাজ আদায় ও কোরআন প্রশিক্ষণে টিকে থাকে ১০ জন। তাই তাদের পুরস্কার দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ