শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

হাইমচরে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মো: মহসিন মিয়া / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

হাইমচর থানায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। উপজেলার সর্বমহলে সমাদৃত ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ঠিকানা এ প্রেসক্লাবের সকলকে নিয়ে অপরাধমুক্ত একটি আধুনিক উপজেলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত এ পুলিশ অফিসার।


সোমবার (২৫ এপ্রিল)  সকাল ১০ টায় হাইমচর থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এর নির্দেশনা ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, গাজী মাজহারুল ইসলাম সওকত, জিল্লুর রহমান, সোলাইমান আহমেদ জিহাদ প্রমূখ।

সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রেসক্লাব সভাপতি ফারুকুল ইসলাম বলেন- আমরা সমাজ ও সমাজের মানুষের কথা বলি। যারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিজেদের অস্তিত্ব কল্পনা করে তাদের থেকে আমরা একবারেই ভিন্ন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদের একমাত্র লক্ষ। তবে সেটা অবশ্যই সমাজ ও সমাজের মানুষের কল্যাণে।

তিনি বলেন, সদ্য বিদায়ী পুলিশ অফিসার মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন তথ্য দিয়ে সঠিক সংবাদ পরিবেশনে আমাদেরকে সহযোগিতা করেছেন, তদ্রূপ আপনার কাছেও আমরা সে সহযোগিতাটুকু কামনা করছি।

নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রেসক্লাব বা সাংবাদিকতায় বিভক্তি আপনাদের মধ্যে, কিন্তু আমার কাছে সবাই সাংবাদিক। থানা প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক হয়ে হাইমচরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, সমাজে কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদকের সন্ধান পেলে সাথে সাথে থানা প্রশাসনকে অবহিত করবেন। তাহলেই সমাজ থেকে অসংগতি দূর করা সম্ভব হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ