শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

হাইমচরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মো: মহসিন মিয়া / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্যে হাইমচরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে শান্তির প্রতীক পায়রা উড়ানো মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।পরে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীসহ অতিথিবৃন্দ একটি রেলী বের করেন। রেলীটি উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মুখে এসে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে নতুন ভোটার নিবন্ধন করা হয়।এছাড়াও ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ